ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজের কাছে বোমা সন্দেহে একটি লাল রংয়ের লাগেজ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইসঙ্গে আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলেছেন তারা।
রোববার রাত ৮টা থেকে লাগেজটি ঘিরে রাখে পুলিশ ও র্যাব।
পুলিশ জানায়, পাটগুদাম ব্রিজের কাছে সকাল থেকে সারাদিন লাল রঙের একটি ল্যাগেজ পড়ে থাকতে দেখেন ট্রাফিক পুলিশের এক সদস্য। পরে সন্দেহ হলে সন্ধ্যায় পুলিশকে জানান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ এবং র্যাবের সিইও লে. কর্ণেল ইফতেখার উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকতারা।
জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, লাল রংয়ের ল্যাগেজটি রহস্যজনক। তাই, বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঢাকা থেকে আসছেন। আসলে বুঝা যাবে ল্যাগেজটিতে কি আছে।
এএস





