পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন,পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোর ঘটনায় সরকারবিরোধী রাজনৈতিক দলের ব্যক্তিদের লিংক পাওয়া গেছে।
আজ বুধবার পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ছেলেধরার বিষয়ে গুজব ছড়ানোর অভিযোগে ২৫ ইউটিউব চ্যানেল, ৬০ ফেসবুক পেজ ও ১০ অনলাইন নিউজ পোর্টাল ও ২৫টি ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
এই সমস্ত ফেসবুক লিংক ও ইউটিউব লিংক এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল। বিষয়টি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, এ পর্যন্ত গুজব ছড়ানোয় ৩১ জন গ্রেপ্তার, ১০৩ মামলা হয়েছে। কাল থেকে এ বিষয়ে সপ্তাহ ব্যাপী সচেতনতা সপ্তাহ শুরু হবে বলেও জানান তিনি।
আইজিপি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এ ধরনের গুজব ছড়াচ্ছে। এ সংক্রান্ত প্রথম পোস্টটি করা হয় দুবাই থেকে। দুবাইয়ের এক ব্যক্তি এই পোস্টটি করেন।
তিনি বলেন, পুলিশের সাইবার ক্রাইম বিভাগ গুজব ছড়ানোর জন্য দায়ী অসংখ্য আইডি লিঙ্ক খুঁজে পায়। দেশ-বিদেশের বিভিন্ন জায়গাতে বসে এসব আইডি ব্যবহার করা হচ্ছিল।
আইজিপি বলেন, ছেলেধরা সন্দেহ হলে পুলিশে খবর দিন। কিন্তু গণপিটুনি দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম বলেন, ‘পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজবের পর ৯ জুলাই থেকে কাজ করছিলো পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। গুজব ছড়ানোর জন্য দায়ী অসংখ্য আইডি লিঙ্ক আমরা খুঁজে পাই। দেশ-বিদেশের বিভিন্ন জায়গাতে বসে এসব আইডি ব্যবহার করা হচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘আটক হওয়া অনেকেই না বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেন। কিন্তু একটা শ্রেণী বিদেশে বসে পরিকল্পিতভাবে এসব গুজব ছড়িয়েছে। এর প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইউনিট ৯৫টি ওয়েব লিঙ্ক বন্ধ করে দিয়েছে।
এএস





