অপারেশন হিট স্ট্রং টুয়েন্টি সেভেনে নিহত কানাডার নাগরিক তামিম চৌধুরী নিউ জেএমবির সামরিক শাখার প্রধান ছিলেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি তিনতলা বাড়ির জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে তামিম চোধুরীসহ তিনজন নিহত হবার পর এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ প্রধান। 

সকাল সাড়ে এগারোটায় অভিযান শেষে ঘটনাস্থলে আইজিপি বলেন, গোয়েন্দা সংস্থার নিকট তথ্য আসে যে, নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থানের একটি তিনতলা বাড়িতে একদল জঙ্গি অবস্থান করছে। তাদের ব্যাপারে নিশ্চিত হয়ে আমরা আজ অভিযান পরিচালনা করি।

পুলিশের স্পেশাল সোয়াট টিম, পুলিশের সিটি ইউনিট অভিযানে অংশ নেয়। প্রায় এক ঘন্টার অভিযান শেষে তিনজনকে মৃত উদ্ধার করা হয়। এ অপারেশনের নাম দেয়া হয়েছে অপারেশন হিট স্ট্রং টুয়েন্টি সেভেন।

ওখান থেকে একটি একে-২২, একটি পিস্তল, ও ২-৩ টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।বিস্তারিত তথ্য তদন্ত শেষে পরে জানানো হবে বলে জানান তিনি।

এআই