নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মেঘনা নদীতে মালবাহী কার্গো ডুবির ঘটনা ঘটেছে।শনিবার বিকালে হাতিয়া চ্যানেলের ঠেঙ্গার চর এলাকায় এ ঘটনা ঘটে।
হাতিয়া থানারওসি সৈয়দ ফজলে রাব্বী জেলেদের বরাত দিয়ে জানান, গভীর সমুদ্র থেকে মাছ ধরে তারা ফেরার সময় একটি মালবাহী কার্গো ডুবে যেতে দেখেছেন মাঝিমাল্লারা।
তবে এঘটনায় ক্ষয়ক্ষতি এবং হতাহতের ব্যাপারে জানা যায় নি বলেও জানান ওসি।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





