কুষ্টিয়ায় বাস ও মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছে। এঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।
আজ (মঙ্গলবার) সকালে সদর উপজেলায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, সকাল সাড়ে ১০টার দিকে একটি বাস ও যাত্রীবাহী মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মহেন্দ্রের যাত্রী দুই পুরুষ ও এক শিশু নিহত হয়। “হাসপাতালে নেওয়ার পর শিশুটির মারও মৃত্যু হয়।”
লাশগুলো হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, হাসপাতালে আনার পর এক নারীর মৃত্যু হয়েছে। আহত ৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমবি





