জেলার শীর্ষ সন্ত্রাসী তিনটি হত্যা মামলাসহ ৯ মামলার আসামি দীপুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তার কথামতো পুলিশ একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে ফিরে আসার সময় শহরের দত্তপাড়া এলাকায় শনিবার রাতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে দীপুসহ তিন পুলিশ সদস্য আহত হন।

আহত পুলিশ সদস্যরা হলেন নরসিংদী সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার, ডিবির এসআই সোহেল আহমেদ ও কনস্টেবল দেলোয়ার হোসেন। পুলিশ সদস্যদের নরসিংদী সদর হাসপাতালে এবং গ্রেফতার আহত দীপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীপু সুস্থ হলে আরও অস্ত্র উদ্ধার এবং নরসিংদীর আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ