গাজীপুরের শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামীম আহমেদ নামের (৪০) এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শামীম শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের সদস্য।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দিকে শ্রীপুরের বরমী বাজার থেকে তাকে আটক করা হয়।
গাজীপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউপি সদস্য শামীম আহমদকে আটক করা হয়েছে।
কেএইচ





