কুড়িগ্রামের উলিপুরে নাগদাহ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফতার আলী নামে একজনের মৃত্যু হয়েছে।

জানা যায়, বুধবার আফতার আলী তার বাড়ির পাশে গাছের ডাল কাটতে গিয়ে উপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আফতার আলী (৭০) উপজেলার নাগদাহ গ্রামের মৃত আনছার আলীর ছেলে বলে জানা গেছে।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ