রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুনা আক্তার (২২) গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী হিসাবরক্ষক ছিল।
নিহতের ভগ্নিপতি জুবায়ের হোসেন জানান, অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে ছোটবোনকে নিয়ে দাওয়াতে যাচ্ছিল রুনা। রাজারবাগ পুলিশ লাইনস এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হন রুনা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুনা মতিঝিল কলোনিতে থাকতেন বলে জানান জুবায়ের। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কেএইচ





