সাতক্ষীরা জেলা জামায়াতের দফতর সম্পাদক মোহাম্মদ আলী ও নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শরিফুল ইসলামকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

নাশকতা সৃষ্টির দায়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন।

এর আগে সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকা থেকে নাশকতা সৃষ্টির দায়ে তাদের আটক করে পুলিশ।

সাতক্ষীরা জেলা জামায়াতের দফতর সম্পাদক মোহাম্মদ আলী শহরের মাছখোলা ঝুঁটিতলা এলাকার দ্বীন আলী সরদারের ছেলে এবং

নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শরিফুল ইসলাম নড়াইল জেলার ডুমুরতলা গ্রামের খান জয়নাল আবেদীনের ছেলে।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, নড়াইলের শিবির নেতা শরিফুল ইসলাম একটি হত্যা মামলার আসামি। তিনি সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন।

এআর