মন্ত্রী পরিষদের অনুমোদিত খসড়া সড়ক পরিবহন আইন/১৭ বাতিলের দাবিতে রোববার সকালে মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা বাস কোচ মিনি-বাস শ্রমিক ইউনিয়ন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘দুনিয়ার মজদুর এক হও এক হও’ শ্লোগানকে সামনে রেখে শহরের নতুন বাসষ্ট্যান্ডে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাস কোচ মিনি-বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসানুল হক টিটু, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সেলিম রহমান, মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু, কার্যকরি সভাপতি গোলাম মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আরজু, মমিনুল ইসলাম লাবলু, ইয়িাস হোসেন, ইকবাল হোসেন, সাবেক সভাপতি নিরঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক জালু মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া, প্রচার সম্পাদক সেলিম মিয়া, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস।

মানববন্ধনে বক্তারা অনুমোদিত আইন বাতিল করা না হলে সারা বাংলাদেশে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে বলে হুশিয়ারি দেন
তারা। এছাড়া মানববন্ধনের সকল বাস শ্রমিকরা উপস্থিত ছিলেন।

কাওছার/জেড