চার বছর মেয়াদী বি.এস.সি নার্সিং পাশকৃতদের প্রথম শ্রেণীর পদ মর্যাদায় নার্সিং অফিসার পদে অবিলম্বে নিয়োগ প্রদানের দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বরিশাল নার্সিং কলেজের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, তাদের এ দাবীগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ আগামী ২৭ নভেম্বরের মধ্যে না নেয়া হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কর্মসূচী পালন করা হবে।
বক্তারা ময়মংসিংহ ও চট্টগ্রাম নার্সিং কলেজের অচলাবস্থা নিরাসনসহ অন্যান্য নার্সিং কলেজ সমূহের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনায়নে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
জেআই





