চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়া খাননগর এলাকায় একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকাল ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
খবর পেয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের ২টি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাশ বলেন, মিয়া খাননগর ময়দার মিল এলাকায় একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় সেমিপাকা ঘরে আগুন লাগে।
খবর পেয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের ২টি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারা যায়নি।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





