মেহেরপুরের গাংনী পৌর এলাকার ঝিনেরপুল পাড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ঝিনেরপুল পাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির পেছনে ঝোপের মধ্যে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে একটি হাতুড়ি, মোটারসাইকেলের ব্যাকলাইটের ভাঙ্গা অংশ ও রক্তের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এর আগে রোববার দিবাগত রাতে একই স্থান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
এইচ ই





