নোয়াখালীর সেনবাগ উপজলোর কেশারপাড় ইউনিয়ন নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেছে নির্বাচন কমিশন। তারা হলেন প্রিজাইডিং অফিসার লিটন চক্রবর্তী ও এসআই মাসুদ কামাল।

নোয়াখালী সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সেনবাগ উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কালাইরাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের আগের দিন রাতে একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ভোটগ্রহণ শুরুর আগেই সকাল সাড়ে ৭টার দিকে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করা হয়।

এজন্য দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ও অনিয়মের অভিযোগে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এ-দুই কর্মকর্তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।

এসএম