গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ১টার দিকে কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় কালিয়াকৈর-নবীনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মনোয়ারা বেগম (৫০)। তিনি শেরপুরের নালিতাবাড়ি থানার পলাশী গ্রামের মো. হাবুল হোসেন স্ত্রী।
কোনাবাড়ি হাইওয়ে থানার ইন্সপেক্টর আবু দাউদ জানান, মনোয়ারা বেগম তার ছেলে মনির উদ্দিনের বাড়ইপাড়া এলাকার বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে ওই এলাকায় মহাসড়ক পার
হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআই





