এবার সৌদি আরবে গৃহকর্মী হিসেবে গিয়ে নির্যাতনের শিকার ৩৫ নারীকর্মী বাঁচার আঁকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছে স্বজনদের কাছে। তারা দেশে ফেরার জন্য প্রধানমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেন তারা। তথ্য সূত্র: ডিডাব্লিউ
এর আগে ভিডিও প্রকাশ করে আকুতি জানিয়ে দেশে ফিরেছেন পঞ্চগড়ের সুমী আক্তার। একইভাবে ভিডিও প্রকাশ করে আকুতি জানানো আরেক নারী হবিগঞ্জের হোসনা আক্তার আজ বুধবার রাতে দেশে ফিরছেন।
ভিডিও বার্তায় কান্না জড়িত কণ্ঠে এসব বাংলাদেশী নারী বার বার তাদের উপর নির্যাতনের কথা উল্লেখ করে সরকার বিশেষ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেশে ফেরার আকুতি জানান। তবে জীবিকার তাগিদে এমন জীবন বাজি ধরে তারা। একটু ভালো থাকা-খাবারের আশায়।
বাংলাদেশে যে ১০ জেলার নারীরা বিদেশে বেশি যায়
২০০৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সাত লাখ ৬৮ হাজার ৮২৯ জন নারী শ্রমিক কাজ নিয়ে বিদেশ গেছেন৷ এই সুযোগ সবচেয়ে বেশি মিলেছে ঢাকা বিভাগের নারীদের৷ গত ১৩ বছরে কোন দশটি জেলা থেকে সবচেয়ে বেশি নারী বিদেশে গেছেন দেখুন ছবিঘরে৷
বরিশাল
কাজের খোঁজে বিদেশে পাড়ি জমিয়েছেন বরিশালের নারীরাও৷ সেখান থেকে ২০ হাজার ৫৩৮ জন গেছেন গত ১৩ বছরে৷
কুমিল্লা
বিদেশে নারী শ্রমিক যাওয়ার দিক থেকে নবম অবস্থানে আছে কুমিল্লা৷ জেলার ২৪ হাজার ৬৭৮ জন নারী গত ১৩ বছরে বিদেশে যান৷
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ থেকে ২৫ হাজার নারী বিদেশে গেছেন কাজের সূত্রে৷
ব্রাম্মণবাড়িয়া
২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্রাম্মণবাড়িয়া থেকে বিদেশে পাড়ি জমানো নারীদের সংখ্যা ছিল ৩১ হাজার ১২১ জন৷
হবিগঞ্জ
ঢাকা বিভাগের বাইরে নারীরা সবচেয়ে বেশি বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছে হবিগঞ্জ থেকে৷ গত ১৩ বছরে যার সংখ্যা ৩৪ হাজার ৪১০ জন৷
গাজীপুর
পঞ্চম অবস্থানে ঢাকার পাশের জেলা গাজীপুর৷ ২০০৫ সাল থেকে সেখানকার ৩৬ হাজার ৫৯১ জন নারী বিদেশে গেছেন৷
ফরিদপুর
চতুর্থ অবস্থানে আছে ঢাকা বিভাগেরই আরেক জেলা ফরিদপুর৷ সেখান থেকে ৪৬ হাজার ১৯৩ জন নারী কাজ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন৷
নারায়ণগঞ্জ
গত ১৩ বছরে নারায়ণগঞ্জ থেকে ৪৭ হাজার ৩৩০ জন নারী শ্রমিক বিদেশে গেছেন৷
মানিকগঞ্জ
দ্বিতীয় অবস্থানে আছে ঢাকার পাশের জেলা মানিকগঞ্জ৷ ৫০ হাজার নারী সেখান থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন জীবিকার তাগিদে৷
ঢাকা
সবচেয়ে বেশি নারী শ্রমিক বিদেশে পাড়ি জমিয়েছেন ঢাকা থেকে৷ ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৯০ হাজার নারী এই জেলা থেকে কাজ নিয়ে গেছেন বিশ্বের বিভিন্ন দেশে৷
এএস





