শ্রমিকরা জানান, ওই কারখানায় দীর্ঘদিন ধরে দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করে আসছিলেন। গত সোমবার (১০ অক্টোবর) হঠাৎ শ্রমিকরা জানতে পারেন কারখানা বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা একেক সময় একেক কথা বলেন। কোনো সময় বলেন কারখানা বিক্রি করা হয়নি। আবার এক সময় বলেন কারখানার অর্ধেক বিক্রি করা হয়েছে। এসব কথা শুনে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন। গতকাল কারখানা কর্তৃপক্ষ জানায় আজ (১৩ অক্টোবর) সকালে সমাধান দেবে। কিন্তু আজ কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে কারখানার অ্যাডমিন ম্যানেজার সাফিউজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি ক্ষুদে বার্তা পাঠানো হলেও তার কোনো সাড়া মেলেনি।
এমআই





