সংসদ ও উপজেলা নির্বাচনের অভিজ্ঞতা বিনিময়ে চট্টগ্রাম বিভাগের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার কক্সবাজারের পাঁচ তারকা হোটেল ওশেন প্যারাডাইজে অভিজ্ঞতা বিনিময়ের এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বুধবার দুপুরে প্লেন যোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ, নির্বাচন কমিশনার ব্রি. জে (অব.) জাবেদ আলী, ইসি সচিব সিরাজুল ইসলাম ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান কক্সবাজার পৌঁছান।
এরপর বিকেলে নির্বাচন কমিশনার আব্দুল মোবারক ও সিস্টেম ম্যানেজার রফিকুল হক ও প্লেন যোগে কক্সবাজার যান।
প্রার্থী ব্যবস্থাপনা ও ফলাফল ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালাটি আয়োজন করা হয়েছে। সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের সময় প্রার্থী ব্যবস্থাপনা ও ফলাফল ব্যবস্থাপনায় বেশ কিছু সমস্যার পড়ে ইসি। সে সময় প্রার্থী ও ফলাফলে বেশ কিছু গড়মিল দেখা দেয়। এ ধরনের সমস্যা যেন ভবিষ্যতে না হয়, সেজন্য সব বিভাগীয় অঞ্চলে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক কর্মশালা করছে ইসি।
এ মাসের শেষদিকে বরিশাল বিভাগের কর্মশালাটি কুয়াকাটায় আয়োজন করা হবে।
কেএইচ





