গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম ও গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকারকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে এসপি আশরাফুল ইসলামকে খাগড়াছড়িতে ও ওসি সুব্রত কুমার সরকারকে দিনাজপুর জেলায় বদলি করা হয়েছে।

শুক্রবার তাদের স্ব স্ব কর্মস্থলে যোগদানের কথা রয়েছে। অপর দিকে পলাশবাড়ী ওসি মজিবুরকে গোবিন্দগঞ্জ থানায় বদলী করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, এসপি আশরাফুল ইসলাম খাগড়াছড়ির মহাল এপিএন- ৬ এর অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার সকালের দিকে এ সংক্রান্ত  একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া এপিবিএন- ৬ এর অধিনায়ক মো. জমশের আলীকে ঢাকা  নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে ।

অপরদিকে, গাইবান্ধার পলাশবাড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, তাকে গোবিন্দগঞ্জ থানায় বদলি করা হয়েছে।  শুক্রবার সকালে সেখানে তার সেখানে যোগদান করার কথা রয়েছে।  গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, তাকে দিনাজপুর জেলায় বদলি করা হয়েছে।

এমই