ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের ২নং কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে কেন্দ্রের রিটার্নিং অফিসার সফিকুল হক জানান, কেন্দ্রের ভেতরে সংঘর্ষ হয়নি। বাইরে কী হয়েছে সেটা তারা জানেন না। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ভোলা সদরের বাপ্তা ও ধনিয়া ইউনিয়ন ও দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ইউপি সদস্য নির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
এমএনজে





