কক্সবাজার জেলার পেকুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ২১ যাত্রীকে আটক করেছে। কুতুবদিয়া চ্যানেল হয়ে মগনামা লঞ্চঘাট এলাকায় অবস্থানকালে রোববার সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, তিনি এবং থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মতিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাফেজ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এসময় ২১ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- টাঙ্গাইলের মুনির উদ্দিন বেপারীর ছেলে আবদুল আলিম, শহীদ মণ্ডলের ছেলে শামীম মণ্ডল, বেলকচি সিরাজগঞ্জের মুনিরুল ইসলামের ছেলে মুনাউল্লাহ , দুলালের ছেলে ইব্রাহিম, আপন প্রামানিকের ছেলে মুনিরুল ইসলাম , মো. হোছাইনের ছেলে জুয়েল, উল্লাপাড়ার মোতালেবের ছেলে বিল্লাল, নজরুল প্রামানিকের ছেলে মাজেদুল, হাড়িভাঙ্গার উল্লাপাড়ার, মৃত ফজলুল হক প্রামানিকের ছেলে মামুন রানা, চর ইসলামপুর বিজয় নগর বি. বাড়িয়ার, সুমন , আলামিন, নরসিংদীর কালাচান্দার দুলালের ছেলে মোমেন, আবদুল বাতেনের ছেলে কাউছার, আবু হান্নানের ছেলে আবুতালেব, নরসিংদীর ঘোড়াদ্বীপের জহিরুল হকের ছেলে আযাদ, আবু তাহের মোল্লার ছেলে কামাল, শ্রীনগরের চানমিয়ার ছেলে আবদুল, কালাকান্দার হাবিজউদ্দিনের ছেলে জামান, আলতাফ হোসেনের ছেলে হৃদয় মিয়া, বাদারপুরের আবদুল বাতেনের ছেলে বিল্লাল ও গাজীপুরের আশুলিয়ার শরিফত উল্লাহর ছেলে মো. রাসেল।
ওসি আরও জানান, তাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে চট্টগ্রাম শাহ আমানত সেতু থেকে ট্রলারে করে মগনামা নিয়ে আসা হয়। আর এখান থেকে সরাসরি মালয়েশিয়ার একটি বোটে তুলে দেবে বলে লাপাত্তা হয় দালালরা।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





