পাবনা সদর উপজেলার আতাইকুলায় এলাকায় অভিযান চালিয়ে চালিকাভুক্ত সন্ত্রাসী ও চরমপন্থি নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজেলার আতাইকুলা থানার গয়েশপুর গ্রামের আব্দুল করিমের ছেলে রফিক কামার (৩৪) ও সাঁথিয়া উপজেলার হাটবাড়িয়া গ্রামের জামালের ছেলে শাহিন হোসেন (৩২)।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইজুল ইসলাম জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে গয়েশপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তারা চরমপন্থি সংগঠন ‘নকশাল’নেতা ও পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’। তাদের বিরুদ্ধে সদর ও আতাইকুলা থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিল।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





