কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২ কোটি ১০ লাখ টাকা মূল্যে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার ভোর ৪ টার দিকে দমদমিয়া এলাকা থেকে এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, টেকনাফের জইল্ল্যারদ্বীপ সংলগ্ন নাফ নদীর জেটিঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান দেশে প্রবেশ করবে এমন সংবাদ বিজিবির কাছে আগে থেকেই ছিল।
এ সংবাদে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়।
এসময় কেওড়া বাগানে অভিযান চালিয়ে ভোর ৪ টার দিকে ২০ হাজার ও বেলা ১১ টার দিকে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। এসব ইয়াবা বিজিবি টেকনাফ সদর দফতরে জমা রাখা হয়েছে।
এমবি





