ঢাকা উত্তর সিটি করপোরেশনে তেজগাঁও মডেল হাইস্কুল কেন্দ্রে বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগ এসেছে।
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এ বিষয়ে প্রিজাইডিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জোহরা বেগমের (লাটিম প্রতীক) ছেলে আরিফুর রহমানসহ দুই ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে তাবিথ তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।
তার পক্ষের কোন পোলিং এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তাবিথ।
এর আগে সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় তাবিথ অভিযোগ করেন, অনেক কেন্দ্রে ভোটারদের বাধা দেয়া হচ্ছে।
সকালে গুলশানের মানারাত কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দেন তাবিথ।
এআর
জাতীয়
কাউন্সিলরের ছেলেকে মারধরের অভিযোগ তাবিথের
ঢাকা উত্তর সিটি করপোরেশনে তেজগাঁও মডেল হাইস্কুল কেন্দ্রে বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগ এসেছে।





