সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব‘র সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ইউপি চেয়ারম্যান লুৎফুল হক খোকন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লুৎফুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, উপজেলা প্রকৌশলী এ ইচ এম কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল আলী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতি শামসুল আলম, সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ প্রমুখ।

প্রেসক্লবাবের সভাপতি মনজুর আহমদ জানিয়েছেন, প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় গোয়াইনঘাট প্রেসক্লাব ভবন র্নিমাণ হচ্ছে। বিভিন্ন শুভাকাঙ্খিদের কাছ থেকে পাওয়া অর্থে নিজেরা এই ভবন নির্মাণ করছেন।

এসএইচ