জামায়াতের ডাকা হরতাল চলাকালে চট্টগ্রামে বাস তল্লাশি করে একটি বন্দুক ও কার্তুজসহ মোহাম্মদ বেলাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার চান্দগাঁও থানার রাস্তার মাথা এলাকা তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, হরতাল চলাকালে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়।
এ সময় একটি যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে বন্দুক, কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএম





