সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্র ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করেছে বলে অভিযোগ উঠেছে।

বেলা আড়াইটার দিকে পৌরসভার কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দলীয় নেতাকর্মীরা কেন্দ্র দখল করে নেন।

তাদের হুমকিতে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাসহ সাধারণ ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার হয়।

এ পরিস্থিতিতে নির্বাচন কমিশন ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়। বিকাল ৩টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার মাসুম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটগ্রহণ আপাতত বন্ধ রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

১৬ বছর পর ওই পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ৮ জন মেয়র, ৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৬৭ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

এমই