নড়াইলের চার উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

নড়াইল জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, নড়াইল সদর থানায় ১৪, লোহাগড়ায় পাঁচ, কালিয়ায় চার ও নড়াগাতি থানায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

 

এদের মধ্যে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি মো. সোহেল মোল্লা (১৮) রয়েছেন।

 

এআর