ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম নামের (২৭) এক ওয়ার্ড যুবলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ২ টার দিকে ধামরাই উপজেলার চন্দ্রাইল এলাকায় এঘটনা ঘটে।সে চন্দ্রাইল এলাকার মৃত কামাল হোসেনের ছেলে।
পুলিশ বলছে, দুপুরে চন্দ্রাইল ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক একই এলাকায় একটি বিদ্যুৎ লাইনের সঙ্গে ডিস লাইন মেরামতের কাজ করছিলেন রফিকুল ইসলাম। এসময় সে বিদ্যুৎ লাইনের মেইন তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এআই





