চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি বিল্লাল হোসেন মিয়াজীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৩টায় শহরের নিউ ট্রাক রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসনুজ্জামান লাবু জনান, আটক জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





