কক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমার সীমানার কাছাকাছি এলাকায় বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি ট্রলার থেকে দেড় শতাধিক মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের আটক করা হয়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার কাজী ফরিদুজ্জামান জানান, উপজেলার সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় আট নটিক্যাল মাইল পশ্চিম-দক্ষিণে বঙ্গোপসাগরের মিয়ানমার-সংলগ্ন এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়।
ধারণা করে হচ্ছে, ওই ট্রলারে দেড় শরও বেশি যাত্রী আছেন। বিকেল পাঁচটার দিকে তাঁদের নিয়ে কোস্টগার্ডের একটি দল সেন্টমার্টিনের দিকে রওনা দিয়েছে বলে তিনি জানান।
এএইচ





