আজ সোমবার বেলা সোয়া ১১টায় রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া একথা বলেন।তিনি বলেন, খোলা জায়গায় সন্ধ্যার পর কনসার্ট নয়।

সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক ও টিএসসি গোটা এলাকা আমরা মাইকিংয়ে আওতায় নিয়ে আসবো।কেউ হারিয়ে গেলে বা নাগরিক যদি কোনো সমস্যায় পড়েন তাহলে পুলিশের সাহায্য নেয়া যাবে।নিরাপত্তার স্বার্থে বিকাল চারটার পর কেউ পার্কে ঢোকতে পারবেন না।এ ব্যাপারে পুলিশকে সহায়তা করার জন্য তিনি জনগণের প্রতি আহবান জানিয়েছেন।

নিচ্ছিদ্র নিরাপত্তায় পহেলা বৈশাখ পালনের সব ব্যবস্থা নেয়া হয়েছে।ভুভুজেলা বেচাকেনা ঠেকাতে পুলিশ তৎপর থাকবে।এরই  মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।পহেলা বৈশাখে নিরাপত্তায় যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে সে ব্যবস্থা করা হবে।

বিশেষ করে সোহরাওয়ার্দী ও রমনা পার্কে ঢোকা ও বের হওয়ার আলাদা গেট থাকবে,যাতে করে নারী ও শিশুদেরকে কোনো ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে না হয়।এছাড়া সাদা পোশাকে নিরাপত্তার বাহিনীর সদস্যরা তৎপর থাকবে।

এআই