কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. আবদুর রাশিদ (৩৫) ও তৌহিদ মিয়া (২৭) নামের দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার মাইজচর কাটাবন ও বাহেরবালী হাওরে বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে মো. আবদুর রাশিদ নেত্রকোনা জেলার বারহাট্টার আবদুল মজিদের ছেলে এবং তৌহিদ মিয়া বাজিতপুর উপজেলার বাহেরবালি গ্রামের ছামেদ মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাইজচর কাটাবন হাওরে ধান কাটার সময় বিকাল ৪টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই মো. আবদুর রাশিদের মৃত্যু হয়। অন্যদিকে বিকাল সাড়ে ৪টার দিকে বাহেরবালি হাওওে ধান কাটার সময় বজ্রপাতে তৌহিদ মিয়ার মৃত্যু হয়।

তানভীর আহমেদ/ এসএম