অপহরণকারীর হাত থেকে রক্ষা পেল সুমাইয়া আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী। অপহরণের ১২ ঘণ্টা পরই তাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

সে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

সে তার মামাবাড়ী থেকে লেখাপড়া করত। তার গ্রামের বাড়ি একই জেলার সদর উপজেলার বেলাগাছীর খানগঞ্জ গ্রামে। তার বাবার সেলিম সর্দার।

রোববার দুপুর ১২টায় প্রেসবিজ্ঞপ্তিতে বালিয়াকান্দি থানার এসআই ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জামাল হোসেন জানান, গত শনিবার সুমাইয়া স্কুলের টিফিনের সময় বাড়ি ফেরার পথে অপহরণকারী চক্র তাকে মুখ বেধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তারই প্রেক্ষিতে সুমাইয়ার মামা মো. মাসুদ মোল্লা বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পরিপ্রেক্ষিতে শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্য কুষ্টিয়া জেলার পোড়াদাহ গ্রামের মধুর স্ত্রী জহুরা (৫৫) ও খোকসার সিংগুড়ী গ্রামের নুর আলী মোল্লাকে (৬৫) গ্রেফতার করা হয়।

তাদের দ্ইু জনকেই রাজবাড়ী কোর্টে পাঠানো হয়্যেছে। তবে গ্রেফতারকৃত দুই অপহরণকারী জানান, তারা অপহরণকারী চক্রের জড়িত না। মূলত তারা নিজেদের ভিক্ষুক বলে দাবি করেন।

কেএইচ