রাজধানীতে প্রথমবারের মতো শুরু হয়েছে সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল।
রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে শুক্রবার লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমি খুব আশাবাদী যে আমাদের দেশে এক ধরনের বিপ্লব ঘটতে যাচ্ছে। এ দেশের তরুণ প্রজন্মের আগ্রহের মধ্যে আমি এর ইঙ্গিত দেখতে পাচ্ছি।’
আলোচনা শেষে মাঈনুল শহীদ সম্পাদিত ‘বিজ্ঞান আনন্দ’ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।
উৎসবের বিশেষ আকর্ষণ ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক শিক্ষার্থীর তৈরি করা ‘রিবো’ নামের রোবট প্রদর্শনী। হেঁটে, নেচে ও কথা বলে রোবটটি উপস্থিত সকল দর্শকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করে।
আয়োজক সংগঠন বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি মোশতাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোবিজ্ঞানী অধ্যাপক মোহিত কামাল, বিজ্ঞান লেখক দীপু মাহমুদ প্রমুখ।
এমএইচ





