কুষ্টিয়ার মিরপুরে পৃথক অভিযানে মাদক ব্যসায়ী ও পলাতক আসামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার বারুইপাড়া ইউপির পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বারুইপাড়া ইউপির ঢেপাহাটি গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হালিমের স্ত্রী আনজেরা খাতুনকে (৩৮) ৭ গ্রাম হিরোইনসহ আটক করে পুলিশ।
অপরদিকে, উপজেলার বারুউপাড়া ইউপির চুনিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ওই গ্রামের মৃত হুজুর আলীর ছেলে আজিমকে (৩০), নিজ বাড়ি থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটকৃত আজিমের বিরুদ্ধে কদমতলী থানায় মাদক আইনে ১৭/(৩) ০৯ ও জি আর ৪৩/০৯ মামলা ছিল।
মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদ আটকের সত্যতা নিশ্চিত করেন।
এমকে





