কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা এলাকা থেকে ইউছুফ (৫৫) নামে আন্তর্জাতিক মানবপাচার চক্রের এক গডফাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

টেকনাফ থানার অফিসার ইন চার্জ (ওসি) আতাউর রহমান খন্দকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

কেএইচ