ফেনীর মহিপাল এলাকায় দায়িত্বরত অবস্থায় ট্রাকের চাপায় মইনুল ইসলাম (৫৫) নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মইনুল ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার মৃত আবু তাহেরের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল মইনুল মহিপাল মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এসময় একটি ট্রাক (বগুড়া-ট ১১-০৭৯৬) তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁডির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সালেহ আহম্মদ পাঠান বলেন, মহাসড়কের চাড়িপুর এলাকায় দাঁড়ানো অবস্থায় ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
কেএইচ





