রাজধানীতে গাড়ির অবৈধ পার্কিরোধে মহানগর উত্তর ট্রাফিক বিভাগ জনসচেতনতায় মা্‌ইকিং ও নোটিস প্রদান করেছে। গুলশান জোনের বনানীতে এই প্রচারণা চালাতে দেখাগেছে পুলিশ কে ।পুলিশের পক্ষ থেকে সেসব ভবনের সামনে পাকিং করা হয় তা চিহ্নত করে নোটিশ প্রদান করেছে ট্রাফিক বিভাগ।

আইন মেনে গাড়ি পার্কিং করতে এবং যানজট নিরসনে সহোযোগিতা কামনা করে পুলিশ।

এ ব্যাপারে গুলশান জোনের সহকারি পুলিশ কমিশনার(এসি) নুসরাত জাহান মুক্তা গনমাধ্যমকে বলেন , বনানী রাজধানীর সবচেয়ে ভিআইপি ও ব্যস্ততম সড়ক । তাছাড়া অফিসিয়াল ও বাণিজ্যিক ভবনের সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং এর জন্য রাস্তায় চাপ পড়ে। সেই কারণে ট্রাফিক উত্তরের উপ-কমিশনার (ডিসি)

traffic-gulshan-2-in20161115005505

অবৈধ পার্কিং বিরোধী প্রচারণা শুরু করেছেন। সকলের সহায়তা চাওয়া হয়েছে। আরো বলেন, পার্কিং কোথায় কোথায় হচ্ছে তা সনাক্ত করে সবাইকে নোটিস করা হয়েছে। এছাড়াও সাধারণের সচেতনার জন্য মাইকিং করা হয়েছে।পুলিশ আশা করছে সকলের সহযোগিতায় যানজট নিরসন সম্ভব হবে। বন্ধ হবে রাস্তার উপর অবৈধ গাড়ি পার্কিং।

নাজিব