নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ( ১ ডিসেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা হয়। সদর হাসপাতাল চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ সুব্রত কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, নড়াইলের পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এসএম জাফরী প্রমুখ।
এমএ





