নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের রোহিতখালি গ্রামে রোববার রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তারেক আজিজ (২২) নামের এক যুবককে আটক করেছে চাটখিল থানা পুলিশ । এসময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
আটককৃত আব্দুল আজিজ লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জের চাঁদপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। সে লক্ষীপুরের সন্ত্রাসী মুন্সি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছে পুলিশ।
চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন এ প্রতিনিধিকে জানান, রাতে রোহিতখালি এলাকায় পুলিশ টহল দিচ্ছিল।
পুলিশের গাড়ী দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসী তারেক আজিজকে আটক করা হয়। এসময় তার দেহে তল্লাশী চালিয়ে একটি এলজি উদ্ধার করা হয়।
তিনি জানান, আটককৃত সন্ত্রাসী তারেকের বিরুদ্ধে চাটখিল থানায় পূর্বের কোন মামলা নেয়। তবে লক্ষীপুরে একাধিক মামলা থাকতে পারে। ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।
এসএইচ





