নওগাঁর রাণীনগরে তাসের জুয়া খেলতে নিষেধ করায় দুপক্ষের সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছে।
রোববার (১জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার হাতিপুল ব্রীজ এর পার্শ্বের মাঠে ঘটনাটি ঘটে।
স্থাণীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউপি’র উত্তর রাজাপুর গ্রামের হাতিপুল ব্রীজ এর পার্শ্বের মাঠে দক্ষিন রাজাপুর গ্রামের কয়েকজন ব্যাক্তিরা টাকা দিয়ে তাসের জুয়া খেলছিল। এ অবস্থায় উত্তর রাজাপুর গ্রামের মনসের সরদারের ছেলে হারুন সরদার উক্ত মাঠে গরু নিয়ে আসছিল। যাবার পথে তাদেরকে তাসের জুয়া খেলতে নিষেধ করায় প্রথমে হারুনকে তারা ব্যাপক মারপিট করে কিছুক্ষন পরে উত্তর রাজাপুর গ্রামের ১৬-১৭জন ও দক্ষিন রাজাপুর ও সিংরাডাঙ্গা গ্রামের ৫০-৬০ জন, দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও মারপিটে ঘটনায় উত্তর রাজাপুর গ্রামের হারুন সরদার, বাবলু সরদার, লিটন সরদার, রুবেল হোসেন, আসাদুল হোসেন ও ইলিয়াস নামের ছয়জন ব্যাক্তি গুরুতর আহত হয় তাদেরকে স্থাণীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে রাণীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটির খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থলটি নিয়ন্ত্রন করা হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
এমই/রাব্বী





