কক্সবাজার বিমানবন্দর থেকে ৯৭৭ পিস ইয়াবাসহ নাছিমা আকতার নামের এক নারী পর্যটককে আটক করা হয়েছে। আটক নাছিমা আকতার ঢাকার মিরপুর ১২ নম্বর এলাকার আনসার আলীর স্ত্রী।
দুপুর ৩টার দিকে বিমানযোগে ঢাকায় যাত্রার আগে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা এসব ইয়াবা উদ্ধার করেন। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব সদস্যদের হাতে হস্তান্তর করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সদরের পরিদর্শক ইদ্রিস আলী জানান, ঢাকা যাওয়ার আগে এ যাত্রীর লাগেজ স্ক্যানিং করতে গিয়ে বিষয়টি সন্দেহ করা হয়। এরপর র্যাবকে জানানো হয়। তারা লাগেজটি খুলে ওই ইয়াবা উদ্ধার করেন। এ ব্যাপারে মামলা করে আটককে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





