সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সলঙ্গা থানার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ওই ভ্যানে থাকা এক যাত্রী গুরুত্বর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহানা নাসিত রাখি জানান, মাথায় গুরুতর আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালেই রয়েছে। ওএফ





