চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ফতেহাবাদ কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে উপজেলার ফতেহাবাদ কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার উত্তর মেখল এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে আব্দুল মোমিন ও তার সহযোগী রাজু।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন সরকার জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মোমিন ও রাজুকে গ্রেফতার করা হয়।মোমিনের কাছ থেকে একটি জাপানি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এর আগে মোমিনের বিরুদ্ধে পাঁচটি মামলা ছিল বলেও জানান এসআই স্বপন।

এমআর