নোয়াখালীর সেনবাগ উপজেলার ছিলোনিয়া উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী (১১) ধর্ষণের মামলার প্রধান আসামি রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু (২৩) উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের নূর হোসেন তবারকে ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বিকালে সেনবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে লালবাগে রাজুর এক আত্মীয়র বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষক রাজুর দুই সহযোগী এবং ধর্ষণ মামলার অপর দুই আসামি রবিন ও শাহাদাতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর রোববার ছিলোনিয়া উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী (১১) স্টার টেইলার্সে তার জামা সেলাই করতে যায়। এ সময় দোকানের মালিক রাজু তার জামার মাপ নিবে বলে রবিন এবং শাহাদাতের সহযোগিতায় ওই ছাত্রীকে দোকানের ভিতর নিয়ে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। পরে খবর পেয়ে পুলিশ ওই দোকান থেকে ভিকটিমকে উদ্ধার করে।

ঘটনায় ১৫ সেপ্টেম্বর ভিকটিমের মা তাহেরা বেগম বাদী হয়ে রাজু, শাহাদাত ও রবিনকে আসামি করে সেনবাগ থানায় একটি মামলা করে।

কেএইচ