খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও নগর বিএনপি।

নগরের দলীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার বেলা সোয়া ১১টায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগর বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মহসিন মন্টু সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির দফতর সম্পাদক মন্টু খান, নগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন মেবুল, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।

কেএইচ