বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানী লিমিটেড (বিটিসিএল) এ নিন্মবর্ণিত পদে কিছু সংখ্যক জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি যোগ্য নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

পদের নাম : জুনিয়র সহকারী ম্যানেজার (অ্যাকাউন্টস/রেভিনিউ/ফাইন্যান্স)

পদ সংখ্যা : ৫০

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে এমকম, এমবিএ, এমবিএস-এ ন্যূনতম সিজিপিএ ২.৫০ (জিপিএ স্কেল-৪.০০)। মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম জিপিএ ৩.০০ (জিপিএ স্কেল-৫.০০)

বেতন : বিটিসিএল এর গ্রেড-৮ বা সমতুল্য বেতন (বেসিক ১২ হাজার ৮০০ টাকা)

পদের নাম : অ্যাকাউন্ট্যান্ট

পদ সংখ্যা : ৭০

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংসহ বাণিজ্য বিভাগে ০৪ বছরের স্নাতক ডিগ্রী। ন্যূনতম সিজিপিএ ২.৫০ (সজিপিএ স্কেল-৪)। মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (জিপিএ স্কেল-৫.০০)

বেতন : বিটিসিএল এর গ্রেড-৯ বা সমতুল্য বেতন (বেসিক ১১ হাজার টাকা)

বয়স : ১ মে ২০১৬ ইং তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর শিথিলযোগ্য।

আবেদনের সময়সীমা : আগামী ২১ এপ্রিল ২০১৬ ইং হতে শুরু করে ১০ মে ২০১৬ ইং বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন পদ্ধতি : বিটিসিএল-এর ওয়েবসাইট www.btcl.com.bd এর নির্দিষ্ট লিংকে বা http://www.btcl.com.bd/en/208/career এই ঠিকানায় প্রদত্ত নির্দেশনাবলী অনুসরণ করে আবেদন ফরমের তথ্যাদি পূরণ এবং ছবি ও সাক্ষর আপলোড করে (সর্বোচ্চ ৩০০*৩০০ পিক্সেল স্ক্যানিং করা ছবি যা ১০০ কেবি এর বেশি নয় এবং সর্বোচ্চ ৩০০*৮০ পিক্সেল স্ক্যানিং করা স্বাক্ষর যা ৮০ কেবি এর বেশি নয়।) আবেদন করতে হবে।

বিস্তারিত : http://www.btcl.com.bd/en/208/career ঠিকানায় বিজ্ঞপ্তিতে।

এমই