যশোরের শার্শা থানাধীন বড় মান্দারতলা গ্রাম থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা যায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (এসআই) মুরাদ হোসেন ফোর্স নিয়ে শার্শা থানাধীন বড় মান্দারতলা গ্রাম থেকে আলী আকবর(৩৭) ও জহর আলী(২৯)নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজাসহ আটক করে।

আটক আলী আকবর শার্শা থানার বড় মান্দারতলা কলোনী গ্রামের আফতাব উদ্দিন গাজীর ছেলে ও জহর আলী একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মুল্য প্রায় দুই লক্ষ টাকা।

জেলা গোয়েন্দা শাখার এসআই মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদকদ্রব্যসহ আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

নাসির/জেড